স্বাস্থ্য অধিদপ্তর
কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প
পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ১৩ জন। ১ বছরের ইন্টার্নশিপসহ এমবিবিএস। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। কভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ১ লাখ টাকা।
ল্যাব কনসালট্যান্ট (মাইক্রোবায়োলজিস্ট/ভাইরোলজিস্ট
অথবা বায়োকেমিস্ট্র) ২৭ জন। মাইক্রোবায়োলজিস্ট/প্যাথলজি/ল্যাব মেডিসিন/ভাইরোলজি অথবা বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর বা সমমান। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা। সর্বসাকল্যে মাসিক বেতন ৮০,০০০ টাকা।
নার্স ১৫০ জন। বিএসসি ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। কভিড সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার। সর্বসাকল্যে মাসিক বেতন ৫৫০০০ টাকা। ডিজিএইচএস সাপোর্ট স্টাফ নন টেকনিক্যাল ১ জন। যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি পাস। জনবল ব্যবস্থাপনার কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সর্বসাকল্যে মাসিক বেতন ৬০০০০ টাকা। মেডিকেল টেকনোলজিস্ট ১০৮ জন। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা বা সমমান পাস।
সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। সর্বসাকল্যে মাসিক বেতন ৩৭৫০০ টাকা। কম্পিউটার/ডাটা অপারেটর ২ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। সর্বসাকল্যে মাসিক বেতন ৩০০০০ টাকা। ২১ জুলাই ২০২২ তারিখ অনুসারে সব পদের প্রার্থীদের বয়স ১৮-৬০ বছর। (http:// dghserpp.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২১ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.dghs.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুলাই ২০২২, পৃষ্ঠা ৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
পদ ও যোগ্যতা : সহকারী প্রোগ্রামার ১ জন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি অথবা পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজতত্ত্ব বা ব্যবসা প্রশাসনে কমপক্ষে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১ জুন ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। নিরাপত্তা কর্মকর্তার বেলায় একই তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। ((http://dscc.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও অন্যান্য দরকারি সব তথ্য জানা যাবে প্রতিষ্ঠানটির এই www.dscc.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, নগর ভবন, ঢাকা।
সূত্র : প্রথম আলো, ২৯ জুন ২০২২, পৃষ্ঠা ১৩