ফুটপাতে অভিযান

১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটপাত অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯ প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তানভীর হোসেন। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।