দক্ষিণ আফ্রিকায় ছোট আইপিএল

আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি কিনবে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগের ছয়টি দল। তাই আসরটিকে সবাই ‘মিনি’ আইপিএল নামে ডাকা শুরু করেছে। তাছাড়া টুর্নামেন্টের দায়িত্বে থাকবেন আইপিএলের সাবেক সিওও সুন্দর রামন। দক্ষিণ আফ্রিকা আগে দু’বার টি-টোয়েন্টি প্রতিযোগিতা শুরু করেও সাফল্য পায়নি। সে কারণে তৃতীয়বার আর ঝুঁকি নিতে চান না দক্ষিণ আফ্রিকার ক্রিকেট কর্তারা। বিনিয়োগকারী হিসেবে আইপিএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছে তারা। মুম্বাই ইন্ডিয়ান্স কিনবে কেপটাউন ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস জোহানেসবার্গের দল নিয়ে আগ্রহী। দিল্লি ক্যাপিটালস কিনবে প্রিটোরিয়ার দল। পার্লের মালিকানা পেতে পারে রাজস্থান রয়্যালস। হায়দরাবাদ সানরাইজার্স কিনবে পোর্ট এলিজাবেথের দল। লক্ষেèৗ সুপার জায়ান্টস দল কিনবে ডারবানের। দক্ষিণ আফ্রিকার নতুন টুর্নামেন্টের কমিশনার হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। ইন্টারনেট