অরফেন’স ওয়ার্ল্ড ফেনীর উদ্যোগে মৌলভীবাজার সদর উপজেলার সাটিয়া গ্রামে এতিমদের জন্য শেখ রাসেল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত সোমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি নেছার আহমদ। এতে সভাপতিত্ব করেন অরফেন’স ওয়ার্ল্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অরফেন’স ওয়ার্ল্ড ফেনীর সাধারণ সম্পাদক এএইচএম আমিরুল ইসলাম কামরুল ও নার্গিস হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সাংবাদিকরা। বক্তব্য রাখেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া, সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়া, হাজী ইলিয়াস মেম্বার ও আবু সুফিয়ান সুফি।
এমপি নেছার আহমদ বলেন, অরফেন’স ওয়ার্ল্ড ফেনীর উদ্যোগে এতিমদের জন্য শেখ রাসেল ভবন (আধাপাকা টিনশেড ঘর) স্থাপন সত্যি প্রশংসনীয়। অরফেন’স ওয়ার্ল্ডের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন বলেন, শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা রেখেই অসহায় এতিমের জন্য ভবন নির্মাণের কার্যক্রম শুরু করেছি। এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
‘মানুষ মানুষের জন্য, এতিম সবার জন্য’ এই প্রতিপাদ্যকে ধারণ করে অরফেন’স ওয়ার্ল্ড বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বিজ্ঞপ্তি