নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গত সোমবার জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এ কমিটির অনুমোদন দিলেও বিষয়টি গতকাল মঙ্গলবার সকালে জানাজানি হয়। জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদু। তদন্ত কমিটিকে ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে।