বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম পাওয়া গেছে বলে জানা গেছে। এ কারণে বাসাবাড়িতে রান্নার কাজে বিঘ্ন হয়েছে বলে অভিযোগ।
এরপ আগে মঙ্গলবার রাতে গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন।
বুধবার সকাল ৯টার মধ্যে ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের চাপ পড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। মিরপুরের কাজিপাড়া, শ্যাওড়া পাড়া; বনশ্রী, মগবাজারের মধুবাগ, মোহাম্মদপুরসহ রাজধানীর বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম ছিল।
ঢাকায় গ্যাস বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস থেকে বলা হচ্ছে, তিতাস আওতাধীন এলাকায় গ্যাসের চাহিদা রয়েছে ১ কোটি ৮০ লাখ ঘনফুট। বর্তমানে গড়ে তিতাসকে পেট্রোবাংলা গ্যাস সরবরাহ করছে ১ কোটি ৬২ লাখ ঘনটফুট গ্যাস। সে কারণে কোথাও কোথাও গ্যাসের চাপ পড়ে গেছে। সিএনজি আগেই গ্যাস রেশনিং করা হচ্ছিল। বিদ্যুৎকেন্দ্রে রেশনিং করছে গ্যাস। সে কারণে বাসাবাড়িতেও চাপা কম থাকবে।