বাংলাদেশ শিল্পকলা একাডেমি
পদ ও যোগ্যতা : ক্যালিগ্রাফিস্ট ১ জন। চারুকলায় স্নাতক বা সমমান ডিগ্রি পাস এবং হস্তশিল্পী লিপিকার/হস্তলিখন ও নকশা অঙ্কনের কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা অধিক অভিজ্ঞদের বেলায় এইচএসসি। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। মাইক্রোফোন অপারেটর ১ জন। ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ মাইক্রোফোন অপারেটর হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। ডিমার অপারেটর ১ জন। ইলেকট্রনিকসে ডিপ্লোমাসহ ডিমার অপারেটর হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা। সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন। স্নাতক বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। উচ্চমান সহকারী ১ জন। স্নাতক বা সমমান পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ইলেকট্রিশিয়ান ১ জন। বিদ্যুৎ বিষয়ে কারিগরি সনদসহ এসএসসি পাস। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। সহকারী পেইন্টার ১ জন। পেইন্টিংয়ের কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। ৬ জুলাই ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। (http://bsa.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৬ জুলাই ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.shilpakala.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ১৪/৩, সেগুনবাগিচা, রমনা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৬ জুলাই ২০২২, বুধবার, পৃষ্ঠা ৭
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট
পদ ও যোগ্যতা : ব্যবস্থাপনা উপদেষ্টা ১০ জন। বাণিজ্য/ব্যবসায় প্রশাসন/সমাজবিজ্ঞান/ বা বিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণি বা সমমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে দুটিতে প্রথম শ্রেণি বা সমমানের ফল থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার। শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। ১ জুলাই তারিখে ব্যবস্থাপনা উপদেষ্টা, ঊর্ধ্বতন সম্পাদক ও প্রোগ্রামার পদের প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং অন্য সব পদের বেলায় সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। সব পদের প্রার্থীদের সাদা কাগজে কম্পিউটারে কম্পোজ বা হাতে লিখে আবেদন করতে হবে। মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২২ পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ৬ জুলাই ২০২২, বুধবার, পৃষ্ঠা ১০