চট্টগ্রাম থেকে অপহৃত ১২ বছর বয়সী শিশুকে নরসিংদী থেকে উদ্ধার করেছে র্যাব। এসময় অপহরণের মূল হোতা মো. সেলিমকে (২৮) গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানার দাঙ্গালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয় শিশু অপহরণ মামলার প্রধান আসামি সেলিমকে।
গতকাল বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন। গ্রেপ্তার সেলিম চট্টগ্রামের বাঁশখালী থানার পূর্ব বড়ঘোনা গ্রামের মৃত টুনু মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অপহৃত ১২ বছরের শিশুটি বাঁশখালীর পূর্ব বড়ঘোনার মাইমুনা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। অপহরণকারী সেলিম শিশুটিকে স্কুলে যাওয়া-আসার পথে ভয়ভীতি প্রদর্শন করে কু-প্রস্তাব দিত। শিশুটি এসবে রাজি না হওয়ায় গত ২৯ জুন তাকে অপহরণ করে সেলিম। পরে শিশুটির পরিবারকে বিষয়টি গোপন না রাখলে হত্যা করার হুমকিও দেয়।
১৪
চট্টগ্রামে অপহৃত
শিশু নরসিংদীতে
উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদী প্রতিনিধি