নড়াইলে সাম্প্রদায়িক হামলা

আ.লীগের দুই নেতার ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার হামলায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। গতকাল বুধবার দুপুরে পরিদর্শন শেষে মন্দির চত্বরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন তারা। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে অনুদান দেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এ অঞ্চল সাম্প্রদায়িক-সম্প্রীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। যারা এ ধরনের ভাঙচুর ও জ¦ালাও-পোড়াও করেছে, তারা পরিকল্পিতভাবে করেছে।’

সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘যারা ধর্মের কথা বলে মানুষকে হত্যা করে, মানুষের ঘরবাড়ি লুণ্ঠন করে, অগ্নিসংযোগ করে, ওরা মানুষ না।’

এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি, সঠিক তদন্ত করে বিচার করতে হবে।’