করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।
জানা যায়, গত বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির বাসভবনে আইসোলেশনে আছেন। তিনি তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
৮০ বছর বয়সী বানু বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
বানু একজন সমাজ সেবক। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। এজন্য তিনি স্বাধীনতা পদক পেয়েছেন।
সম্প্রতি বৃহত্তর সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে সে সময় সুরভী ফাউন্ডেশন বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলো।
স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। তার বড় মেয়ে শাহীনা জামান বিন্দু অসুস্থ মায়ের পাশে থেকে সেবা করছেন। ছোট মেয়ে, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান সার্বিক খোঁজ খবর রাখছেন। বিএনপি চেয়ারপারসনের খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।