নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম অধ্যায় : অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন

বহুনির্বাচনী

(গত সংখ্যার পর)

১৪. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. মুনাফা অর্জন              খ. সমাজকল্যাণ

গ. সাফল্য অর্জন              ঘ. সুনাম অর্জন

১৫. কোনটি বিনিয়োগ সিদ্ধান্তের মধ্যে ভিন্নতর?

ক. মুদি দোকানের ফ্রিজ ক্রয়

খ. সেলুনের হুইলচেয়ার ক্রয়

গ. কর্মচারীদের বেতন প্রদান

ঘ. দরজি দোকানের সেলাই মেশিন ক্রয়

১৬. ব্যবসায়ে ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত হলো ব্যবস্থাপকের

i. অর্থায়ন সিদ্ধান্ত             ii. ব্যয় সিদ্ধান্ত

iii. বিনিয়োগ সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

১৭. যুক্তরাষ্ট্রকে কীসের চারণ ভূমি বলা হয়?

ক. অর্থনীতির                  খ. অর্থায়নের

গ. ব্যবসায়ের                  ঘ. বিপণনের

১৮. আর্থিক ব্যবস্থাপকের তহবিল সংগ্রহের প্রক্রিয়াকে কী বলে?

ক. আয় সিদ্ধান্ত                 খ. ব্যয় সিদ্ধান্ত

গ. বিনিয়োগ সিদ্ধান্ত                      ঘ. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত

১৯. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনায় অর্থায়নের ধারণা সহায়তা করে

i. তহবিলের উৎস নির্ধারণ করতে

ii. তহবিল ব্যবহারের খাত বৃদ্ধি করতে

iii. তহবিলের ব্যবস্থাপনা করতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

২০. ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হলো

i. অর্থ সংগ্রহ                  ii. অর্থ ব্যবস্থাপনা

iii. ব্যয় নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. i ও iii

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

উত্তর

১৪. খ, ১৫. গ, ১৬. গ, ১৭. খ, ১৮. ক, ১৯. খ, ২০. ক