নড়াইলে হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকান ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আমরা চাই এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভবিষ্যতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়।’
মাহবুবউল আলম হানিফ পরিদর্শন শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেন।