ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, যমুনায় স্থিতিশীল আর পদ্মায় পানি কমছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিষ্ঠানটি বলছে, এসব নদ-নদীর অবস্থা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আজ শুক্রবার (২২ জুলাই) বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থায় পাউবো জানায়, সোমেশ্বরী ও কংস ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।
আবহাওয়া সংস্থারসমূহের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের উজানের কতিপয় স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীর পানি সমতল কতিপয় পয়েন্ট সময় বিশেষে দ্রুথ বৃদ্ধি পেতে পারে।
আজ সকাল ৯টা পর্যন্ত ১০৯টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে পানি বৃদ্ধি পেয়েছে ৩৪টি আর হ্রাস পেয়েছে ৬৯টির। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৬টি স্টেশনের।