যুবরাজ মোহাম্মদের সঙ্গে পুতিনের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন জানিয়েছে, গত বৃহস্পতিবার দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়। বার্তা সংস্থা এএফপি বলছে, তারা তেলের বাজার নিয়ে কথা বলেছেন।

রুশ প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের মধ্যকার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রচার করেছে ক্রেমলিন।

বিবৃতিতে বলা হয়, পুতিন ও মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক তেল বাজারের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তারা ওপেক প্লাসে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা চলছে। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন প্রেক্ষাপটে পুতিন ও মোহাম্মদ বিন সালমান তেলের বাজার নিয়ে কথা বললেন।