ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

দ্বিতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. নিচের কোনটি স্টোরেজ ডিভাইজ নয়?

ক. র‌্যাম                          খ. সিডি

গ. প্রসেসর                                  ঘ. পেনড্রাইভ

২. CD এর পূর্ণরূপ কী?

K. Compact Data                  L. Compact Design

M. Compact Drive                 N. Compact Disc

৩. কম্পিউটারের তথ্য কোথায় স্থায়ীভাবে জমা থাকে না?

ক. হার্ডডিস্কে                   খ. রমে

গ. র‌্যামে                         ঘ. প্রসেসরে

৪. রোহান তার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাইলে কোন ডিভাইসটি সে ব্যবহার করবে?

ক. প্রসেসর                                  খ. র‌্যাম

গ. হার্ডডিস্ক ড্রাইভ             ঘ. রম

৫. র‌্যাম কোন ধরনের মেমোরি?

ক. স্থায়ী                          খ. অস্থায়ী

গ. কোনোটিই নয়              ঘ. উভয়ই

৬. কম্পিউটারের তথ্য পকেটে নিয়ে ঘোরার জন্য কী ব্যবহার করা হয়?

ক. হার্ডড্রাইভ      খ. সিডি      গ. র‌্যাম      ঘ. পেনড্রাইভ

৭. মেমোরিতে তথ্যগুলো কীভাবে সাজানো থাকে?

ক. বড় থেকে ছোট আকার   খ. ক্রমানুসারে

গ. ছোট থেকে বড় আকারে  ঘ. এলোমেলোভাবে

৮. এক গিগা র‌্যামে কত লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়?

ক. পাঁচ লাখ                                খ. দশ লাখ

গ. বারো লাখ                   ঘ.  তের লাখ

৯. র‌্যামে তথ্য উপাত্ত কীভাবে রাখা হয়?

ক. সাময়িকভাবে

খ. পাকাপাকিভাবে

গ. প্রয়োজন অনুসারে

ঘ. র‌্যামের ক্ষমতা অনুসারে

১০. সবচেয়ে পরিচিত স্টোরেজ ডিভাইসের নাম হচ্ছে কী?

ক. সিডি                         খ. র‌্যাম

গ. মডেম                        ঘ. হার্ডডিস্ক ড্রাইভ

উত্তর

১. গ, ২. ঘ, ৩. গ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. ঘ