শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী পলক

২০৪১ সালের মধ্যে টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে

২০৪১ সালের মধ্যে টেকসই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘আমরা বিজয়ী জাতি। দেশে যতই করোনা, বন্যা বা যেকোনো

প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন আল্লাহর রহমতে আমাদের শক্তি, সাহস, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা বিজয়ী হব।’

গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের হলরুমে ৬ দিনব্যাপী ‘ভিশন-২০৪১ স্মার্ট আইসিটি ডিভিশন’ পরিকল্পনা প্রণয়নবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব রণজিৎ কুমার, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খায়রুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।