শাহ আমানত বিমানবন্দর

১২ সোনার বারসহ আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিমানবন্দরে দায়িত্বরত একটি গোয়েন্দা সংস্থার সদস্যরা মিজানউদ্দিন নামে ওই যাত্রীকে আটক করেন। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে গতকাল সকালে শারজাহ থেকে চট্টগ্রাম আসেন ফটিকছড়ির বাসিন্দা মিজান। বিমানবন্দরে নামার পর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার ওপর নজরদারি রাখেন বিমানবন্দরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। পরে বিমানবন্দরের ওয়াশরুমের কাছে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে ১২ পিস সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে।