জাতীয় বিশ্ববিদ্যালয়

২৪তম বার্ষিক সিনেট অধিবেশন আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৪তম বার্ষিক সিনেট অধিবেশন আজ শনিবার। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে বেলা ১১টায় এই সিনেট অধিবেশন শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন সিনেটের চেয়ারম্যান ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান। করোনার কারণে গত দুই বছর সিনেট অধিবেশন অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সিনেটের এ অধিবেশন সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

অধিবেশনে সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন। সিনেট অধিবেশনে বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার বিশ^বিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন। জাতীয় বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।