নোয়াখালীতে ১৪ মামলার পলাতক আসামি সন্ত্রাসী এলমান ও তার সহযোগী সবুজকে আগ্নেয়াস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর রশিদ কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুর গ্রামের মো. এলমান (২৫) ও তার সহযোগী উপজেলার দরবেশ গ্রামের সন্ত্রাসী সবুজ (২২)।
পুলিশ জানায়, কয়েক মাস আগে সন্ত্রাসী এলমান ও তার সাঙ্গপাঙ্গরা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সে ওই মামলার এজাহারনামীয় প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। সে এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী।
সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।