গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডা. বশির আহমেদ জয়, সহযোগী অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লা, ডা. ইয়ারি মাহাবুব, ডা. ইন্দ্রজিত কু-ু, রেজিস্ট্রার ড. মহিতুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।