1. Johnny on the spot
এই বাগধারা দ্বারা এমন ব্যক্তিকে বোঝানো হয় যাকে যেকোনো কাজ বা দায়িত্ব সম্পাদনের জন্য সব সময় প্রস্তুত, আগ্রহী ও ইচ্ছুক অবস্থায় পাওয়া যায়; সব কাজের কাজী।
Examples
a. When Gabriel comes over, you need to be my Johnny on the spot and make sure that we have whatever he needs.
যখন গ্যাব্রিয়েল আসে তখন তোমাকে হতে হবে আমার সব কাজের কাজী এবং নিশ্চিত করতে হবে যেন তার যা প্রয়োজন আমাদের যেন তা থাকে।
b. If you need something doing call Peter, he is our Johnny on the spot.
তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি পিটারকে ডেকো, সে আমাদের সব কাজের কাজী।
c. My son is so reliable, he is always there when I need him. Johnny on the spot is fitting for him.
আমার ছেলে খুবই নির্ভরশীল, আমার প্রয়োজনে তাকে সব সময় পায়। সব কাজের কাজী তার জন্যই প্রযোজ্য।
2. Come hell or high water
কোনো কাজ করতে বদ্ধপরিকর হওয়া, সামনে যে বাঁধাই আসুক না কেন এগিয়ে যেতে বদ্ধপরিকর হওয়া। বাংলায় এ ধরনের প্রতিজ্ঞা প্রকাশে বলা হয়ে থাকে, কিয়ামত হয়ে গেলেও বা পৃথিবী উল্টে গেলেও ...।
Examples
a. I’m going to make it to the dance on Saturday, come hell or high water!
পৃথিবী উল্টে গেলেও আমি শনিবারে নাচতে যাওয়ার ব্যবস্থা করব।
b. He said he will be going for the trip, come hell or high water.
সে বলেছিল সে ভ্রমণে যাবেই, তা কিয়ামত হয়ে গেলেও।
c. His boss said he wanted the project completed by the end of the week, come hell or high water.
তার ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছে, সে এই সপ্তাহ শেষে প্রকল্পটি সম্পূর্ণ করতে চায়, তা সে পৃথিবী উল্টে যাক না কেন।
3. Don’t cry over spilt milk
অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভেবে বা দুঃশ্চিন্তা করে লাভ নেই, ঘটে যাওয়া ঘটনা নিয়ে বৃথা ভেবে লাভ নেই।
Examples
a. I know you didn’t mean to break my phone, so there’s no use in crying over spilt milk now.
আমি জানি তুমি আমার ফোনটি ভেঙে ফেলতে চাওনি, ফলে যা ঘটে গেছে তা নিয়ে বৃথা ভেবে ফায়দা নেই।
b. It’s no use crying over spilled milk - he’s spent all the money, and there’s nothing you can do about it.
ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভেবে লাভ নেইÑ সে সমস্ত টাকা খরচ করে ফেলেছে এবং এ ব্যাপারে তুমি কিছু করতেও পারবে না।
c. I’m sorry you lost your mobile phone but there’s no use crying over spilled milk-you’ll have to buy a new one.
আমি দুঃখিত যে তুমি তোমার মুঠো ফোন হারিয়ে ফেলছো কিন্তু ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভেবে লাভ নেইÑ তোমাকে একটি নতুন ফোন কিনতে হবে।