নৌকার প্রার্থীর বিরুদ্ধে উঠান বৈঠক পন্ডের অভিযোগ

২২ বছর পর ২৭ জুলাই ঢাকার দোহার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল শনিবার দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম এবং বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি বাহিনী তার উঠান বৈঠক প- করে দিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘ছাত্রলীগের সভাপতি এবং বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদারের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি বাহিনী আমাদের ওপর হামলা চালায় এবং উঠান বৈঠকটি পন্ড করে দেয়।’

বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিলাশপুর ইউপি চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, ‘আমি কেন তার উঠান বৈঠকে বাধা দিব? উল্টো আমি তার উঠান বৈঠকে সাহায্য করেছি।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা তার প্রতিবাদ করেছি কিন্তু তার উঠান বৈঠক পন্ড করিনি।’

দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ বিষয়ে পেলে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।