1. On the same page
কোনো একটি বিশেষ অবস্থাকে একইভাবে বোঝা, সমপরিমাণ জ্ঞান থাকা, একই অনুভূতি দ্বারা তাড়িত হওয়ার সক্ষমতা থাকা
Examples
a. Before we make any decisions today, I’d like to make sure that everyone is on the same page.
আজ আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি নিশ্চিত হতে চাই যে, পরিস্থিতিকে উপলব্ধি করার মতো মানসিক সক্ষমতায় আমরা সবাই আছি।
b. I don’t think we are on the same page regarding this. I will explain to you exactly what I think, please listen to me carefully.
আমার মনে হয় না আমরা পরিস্থিতিকে বোঝার ক্ষেত্রে একই মানসিক অবস্থায় আছি। আমি কী বুঝেছি আমি তোমাকে ব্যাখ্যা করে বলছি, অনুগ্রহ করে তুমি মনোযোগ দিয়ে শোনো।
c. The confusion arose because they were not on the same page. He was talking of one thing and was referring to something else.
বিভ্রান্তিটি তৈরি হয়েছে তাদের জানা বোঝার স্তর একই না হওয়ার কারণে। সে বলছে একটি জিনিস এবং দৃষ্টান্ত দিচ্ছে অন্য বিষয়ের।
2. In over your head
কোনো ব্যক্তি বা বিষয়ের সঙ্গে গভীরভাবে জড়িত হয়ে যাওয়া, কোনো সমস্যা যা একার পক্ষে সামলানো সম্ভব না। ‘তোমার সাহায্য প্রয়োজন’ এ কথা বলার জন্যও এই বাগধারাটি ব্যবহৃত হয়।
Examples
a. Go ahead and lead the meeting today; I’ll help you out if you get in over your head.
.
এগিয়ে যাও এবং আজকের বৈঠকের নেতৃত্ব দাও। কোনো সাহায্য দরকার হলে আমি সাহায্য করব।
b. Sean tried to pay his gambling debts, but he was in over his head.
সিন চেষ্টা করেছিল তার জুয়ার দেনা পরিশোধ করতে কিন্তু তার পক্ষে এটি অসম্ভব।
c. I’ve gotten in way over my head with this money laundering scheme-now the mob is threatening my family if I try to back out
আমি অর্থ পাচার ঘটনায় এত গভীরভাবে জড়িয়ে গেছি আর এখন উত্তেজিত জনতা আমার পরিবারকে হুমকি দিচ্ছে যদি আমি পিছিয়ে যাই।
3. No spring chicken
যৌবন উত্তীর্ণ কোনো ব্যক্তি নিজেকে যুবক বা যুবতী প্রতিপন্ন করতে পোশাক পরতে বা আচরণ করতে দেখলে এই বাগধারা ব্যবহার করে ওই ব্যক্তির সমালোচনা করা হয়ে থাকে, তরুণ নয়, যুবক নয়, অল্পবয়সী নয়।
Examples
a. I don’t know how old Mike is, but obviously he is no spring chicken.
আমি জানি না মাইকের বয়স কত কিন্তু সে অবশ্যই তরুণ বা অল্পবয়সী নয়।
b. He was a complete sweetheart when he was young, but now he’s like no spring chicken and just talks rudely to everyone.
সে যখন অল্পবয়সী ছিল তখন কি ভীষণ মিষ্টি ছিল, কিন্তু এখন সে আর তরুণ নয় এবং সবার সঙ্গে কর্কশভাবে কথা বলে।
c. He was always a wild and crazy guy when he was younger, but now he’s no spring chicken.
তরুণ বয়সে সে ভীষণ বন্য ও অস্থির ছিল কিন্তু সে এখন আর তরুণ নেই।