পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ বনমন্ত্রীর

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য, তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

গতকাল রবিবার জাতীয় বৃক্ষমেলা ২০২২-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। এর আগে বৃক্ষরোপণ, বনায়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

শাহাব উদ্দিন বলেন, ‘আমাদের বিপুল জনসংখ্যার জন্য এখন পর্যাপ্ত বন করা কঠিন। আগে মানুষ কম ছিল, বন বেশি ছিল। আর এখন হিসাব বদলেছে।