দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে চাঁদপুর জেলা জাতীয় যুব সংহতি সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের সঙ্গে এক সভায় একথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, ‘দেশের ভোটাধিকার হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র নিশ্চিত হয় না। তাই, অধরাই থেকে যায় সুশাসন। ভোটাধিকার প্রতিষ্ঠিত না হলে জবাবদিহি নিশ্চিত হয় না, আর সে কারণেই প্রতিষ্ঠিত হয় না মানবাধিকার। দেশের মানুষ উন্মুখ হয়ে আছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায়।’