গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসি পরিদর্শন করেছেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহিদুল আলম এনডিসি। আগামী ২৮ জুলাই সদ্যনির্মিত প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্বোধন করার কথা রয়েছে। সেই লক্ষ্যে বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম গত শনিবার সরেজমিন টুঙ্গিপাড়ায় শেখ মুজিব সেন্টিনিয়াল টিটিসি পরিদর্শন করেন। এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিজ্ঞপ্তি