1. Hit the hay
বিছানায় যাওয়া, ঘুমাতে যাওয়া
Examples
a. I’m exhausted. Time to hit the hay.
আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। এখন বিছানায় যাওয়ার সময়।
b. Go to bed, as in I usually hit the hay after the eleven o’clock news.
ঘুমাতে যাও, আমি অবশ্য এগারোটার খবরের পরই সাধারণত বিছানায় যাই।
c. Lotus was so tired that he hit the hay soon after supper
লোটাস এত ক্লান্ত ছিল যে রাতের খাবার খাওয়ার পরপরই সে বিছানায় গেল।
2. Between a rock and a hard place
কঠোর সিদ্ধান্ত নিতে হবে এমন সংকটপূর্ণ অবস্থা
Examples
a. I’d like to help you but I am stuck between a rock and a hard place.
আমি তোমাকে সাহায্য করতাম কিন্তু আমি সংকটপূর্ণ এমন এক অবস্থানে আটকে গেছি যে আমাকে কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে।
b. He was caught between a rock and a hard place. If he accepted the offer, he would have to work long hours with low pay, if he didn’t, he would lose his livelihood.
সে একটি কঠোর সিদ্ধান্ত নিতে হয় এমন সংকটপূর্ণ অবস্থানে আটকে গেছে। সে যদি প্রস্তাবটি গ্রহণ করে তাহলে অল্প বেতনে বেশি সময় ধরে কাজ করতে হবে আর যদি গ্রহণ না করে তাহলে উপার্জনের মূল উৎসটি হারাবে।
c. Our company was caught between a rock and a hard place. If we made the deal, we would make a monetary loss and if we didn’t, we would lose our reputation.
আমাদের প্রতিষ্ঠানটি কঠোর সিদ্ধান্ত নিতে হবে এমন একটি সংকটময় অবস্থানে আটকে গেছে। যদি আমরা চুক্তিতে রাজি হই তাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবো আর যদি রাজি না হই তাহলে ব্যবসায়িক সুনাম হারাবো।
3. A for effort
কঠোর পরিশ্রম সত্ত্বেও ব্যর্থ হওয়ার পরে প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া
Examples
a. The cake didn’t turn out like she had planned, but I give her an A for effort!
যদিও কেকটি যেমন সে বলেছিল তেমনটি হয়নি তবুও তার প্রচেষ্টাকে স্বীকৃতি দিই।
b. The plan didn’t work, but I’ll give you an A for effort for trying
পরিকল্পনাটি কাজে লাগেনি কিন্তু প্রাণান্ত চেষ্টা করার স্বীকৃতি আমি তোমাকে দেব।