জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে বিজিবির মৎস্য পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। গতকাল মঙ্গলবার সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলসংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এসময় বিজিবি মহাপরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে একটি সুস্থ জাতি গঠন অত্যাবশ্যক। আর সুস্থ জাতি গঠনে আমিষের গুরুত্ব অপরিসীম। আমাদের আমিষের চাহিদার সিংহভাগই পূরণ করে মাছ। তাই বর্তমান প্রেক্ষাপটে মৎস্য চাষের বিকল্প নেই। তিনি বলেন, শুধু মৎস্য চাষই নয়, দেশের সকল মহৎ কাজে বিজিবি’র প্রতিটি সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে বলিষ্ঠ অবদান রাখবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি