রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
বুধবার শেষ দিনে বি ইউনিটের বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের সমন্বিত বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৮ হাজার ৬২১ জন ভর্তি–ইচ্ছুক পরীক্ষার্থী।
সকাল ৯টায় এমসিকিউ পদ্ধতির পরীক্ষা শুরু হয়ে ৩ ধাপে ঘণ্টাব্যাপী এ পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত।
এদিকে গতকাল ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে ৫ প্রক্সি পরীক্ষার্থীর মধ্যে এখলাসুর রহমান, সজিব আহমেদ ও ডা. সমের রায়কে এক বছর করে ও জান্নাতুল মেহজাবিনকে ২ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
এর মধ্যে ডা. সমর রায় নাক ও হাতে ব্যান্ডেজ বেঁধে এসেছিলেন তাকে যাতে চেনা না যায়। তিনি খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক।