যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : সহকারী ইমাম ১ জন। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। বাজেট সহকারী ১ জন। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ১ জন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ডেসপাচ ক্লার্ক ১ জন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ডেটা অপারেটর ১ জন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। সহকারী ক্যাটালগার ১ জন। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। মেকানিক হেলপার ১ জন। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। সহকারী ইমাম থেকে মেকানিক হেলপার পর্যন্ত পদের বেলায় বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। www.just.edu.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনসহ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়া যাবে ২ আগস্ট ২০২০ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৪ জুলাই ২০২২, পৃষ্ঠা ৬
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ
পদ ও যোগ্যতা : উপপরিচালক ১ জন। মৎস্যবিজ্ঞান বা মৎস্যবিজ্ঞান-সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কোনো গবেষণা প্রতিষ্ঠানে ১০ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। গবেষণা জার্নালে কমপক্ষে ৬টি প্রকাশনা থাকতে হবে। অথবা অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি এবং প্রশাসন বা উন্নয়ন-সংক্রান্ত কাজে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক। বেতনক্রম : ৪৩০০০-৬৯৮৫০ টাকা। কম্পিউটার অপারেটর ৫ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
হ্যাচারি টেকনিশিয়ান ২ জন। বিজ্ঞানে কমপক্ষে ২য় বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণাগারে ৫ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৭ আগস্ট ২০২২ তারিখে উপপরিচালক পদের প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪৫ বছর এবং অন্যান্য পদের প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। চাকরির নির্ধারিত আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের দপ্তরে অথবা এই www.fri.gov.bd) ওয়েবসাইটে। মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহÑ এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদনপত্র পাঠানো যাবে ৭ আগস্ট ২০২২ পর্যন্ত।
সূত্র : কালের কণ্ঠ, ৬ জুলাই ২০২২, পৃষ্ঠা ১২