প্রথম অধ্যায় : প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১৩. পৃথিবীকে ঘিরে যে উপগ্রহ ঘুরছে তা পৃথিবীতে কী পাঠায়?
ক. আলো খ. সংকেত গ. বায়ু ঘ. পানি
১৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কী?
ক. এক ধরনের বিনোদন খ. এক ধরনের পত্রিকা
গ. এক ধরনের প্রযুক্তি ঘ. এক ধরনের চ্যাটিং
১৫. কোনটি ধীরে ধীরে একটি বুদ্ধিমান যন্ত্রে পরিণত হতে চলেছে
ক. রেডিও খ. ল্যান্ডফোন
গ. টেলিভিশন ঘ. মোবাইল টেলিফোন
১৬. তথ্যপ্রযুক্তির ব্যবহার কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি?
ক. সামাজিক যোগাযোগ খ. পারিবারিক যোগাযোগ
গ. ব্যক্তিগত যোগাযোগ ঘ. রাষ্ট্রীয় যোগাযোগ
১৭. আজকাল নতুন গাড়িতে কী লাগিয়ে দেওয়া হয়?
ক. স্মার্টফোন খ. আইপিএস
গ. ইউপিএস ঘ. জিপিএস
১৮. অবস্থান বের করার জন্য ব্যবহার করা হয়
ক. ল্যাপটপ খ. ডেস্কটপ
গ. নোটবুক ঘ. জিপিএস
১৯. নিচের কোনটি ব্যক্তিগত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম?
ক. টেলিফোন খ. ফ্যাক্স
গ. কম্পিউটার ঘ. মোবাইল ফোন
২০. গাড়িতে জিপিএস লাগানোর উদ্দেশ্য কী?
ক. গান শোনার জন্য
খ. টেলিভিশন দেখার জন্য
গ. সঠিক পথ বলে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য
ঘ. দুর্ঘটনা এড়ানোর জন্য
২১. জিপিএসকে কোনটি সংকেত পাঠায়?
ক. চাঁদ খ. মঙ্গল গ্রহ
গ. কৃত্রিম উপগ্রহ ঘ. বুধ গ্রহ
২২. যেকোনো মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে
ক. মোবাইল খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. কম্পিউটার ঘ. ফ্যাক্স
উত্তর
১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ, ২১. গ, ২২. খ