চাকরি

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ

পদ ও যোগ্যতা : ল্যাব টেকনিশিয়ান ৭ জন। বিজ্ঞানে কমপক্ষে ২য় বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণাগারে ৫ বছরের কাজের দক্ষতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। হিসাব সহকারী কাম মুদ্রাক্ষরিক ৩ জন। ২য় শ্রেণির বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক বা পাস অথবা ২য় বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পাস এবং হিসাবরক্ষণের কাজে অভিজ্ঞ। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ক্ষেত্র সহকারী ২ জন। বিজ্ঞান বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের দক্ষতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০১ টাকা। স্টোরকিপার ৫ জন। ২য় শ্রেণির বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতক পাস অথবা ২য় বিভাগে অন্যূন এইচএসসি বা সমমানের পাস এবং ভা-ার সংরক্ষণের কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। মোটরচালক ১ জন। জেএসসি বা সমমান পাস। হালকা গাড়িচালনায় বৈধ লাইসেন্সধারী। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৭ আগস্ট সব পদের প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। চাকরির নির্ধারিত আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের দপ্তরে অথবা এই (www.fri.gov.bd) ওয়েবসাইটে। মহাপরিচালক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এই ঠিকানায় ডাকা কুরিয়ার বা হাতে হাতে অফিস চলাকালীন আবেদন পাঠানো যাবে ৭ আগস্ট ২০২২  পর্যন্ত।

সূত্র : কালের কণ্ঠ, ৬ জুলাই ২০২২, পৃষ্ঠা ১২

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

পদ ও যোগ্যতা : প্রভাষক-মার্কেটিং। বেতনগ্রেড : ৯ম। প্রভাষক- সিএসই/ আইসিটি/ইইই/আইসিই। বেতনগ্রেড: ৯ম। সেকশন অফিসার। বেতনগ্রেড : ৯ম। সহকারী প্রোগ্রামার। বেতনগ্রেড : ৯ম। সহকারী প্রকৌশলী-সিভিল। বেতনগ্রেড : ৯ম। উপ-সহকারী প্রকৌশলী-সিভিল। বেতনগ্রেড : ১০ম। ওয়ার্ক সুপারভাইজার-ইলেকট্রিক্যাল। বেতনগ্রেড : ১১তম। ওয়ার্ক সুপারভাইজার-সিভিল। বেতনগ্রেড : ১১তম। মুয়াজ্জিন। বেতনগ্রেড : ১১তম। অডিটর। বেতনগ্রেড: ১১তম। ল্যাব টেকনিশিয়ান। বেতনগ্রেড : ১১তম। অফিস সহকারী কাম ডাটা প্রসেসর। বেতনগ্রেড : ১৩তম। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। বেতনগ্রেড : ১৩তম। শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইট (www.bup.edu.bd/careers) এবং রেজিস্ট্রারের দপ্তরে। আবেদন জমা দেওয়া যাবে ১০ আগস্ট ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), মিরপুর সেনানিবাস, ঢাকা। 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৬ জুলাই ২০২২, পৃষ্ঠা ২