বিভিন্ন দাবিতে ‘মুসলিম সমাজের’ বিক্ষোভ

বিদ্যুৎ, গ্যাস, পানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ‘বাংলাদেশ মুসলিম সমাজ’। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। সভায় বক্তারা বলেন, সরকার উন্নয়ন জাহির করতে জনশুমারিতে জনসংখ্যা কম দেখিয়েছে। ১০ বছর আগেও জনসংখ্যা যা ছিল, এখনো সেটাই রয়েছে। এত দিন আমরা জেনে আসছি, জনসংখ্যা ১৮ কোটি, এখন শুনছি ১৬ কোটি। এত টাকা খরচ করে জনশুমারি করা হলো।