দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ।
পৃথক পৃথক শোক বার্তায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য ব্যক্তি।
শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, বন্দর প্রেসক্লাবের সভাপতি শাহ আলী পিন্টু খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মাসুম প্রমুখ।