প্রথম ওভারেই মোসাদ্দেকের জোড়া আঘাত

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের প্রথম ওভারেই জোড়া আঘাত হানলেন মোসাদ্দেক। লাল জার্সিধারীদের রানের খাতা খোলার আগেই হারিয়ে গেছে এক উইকেট। ওভারের শেষ বলে শিকার করেন আরও একটি উইকেট। 

মোসাদ্দেকের করা বলটি রেগিস চাকাভার ব্যাটের কোনায় লেগে উইকেট রক্ষকের তালুবন্দী হয়। পরের দুটি বল থেকে আসেনি কোনো রান। চতুর্থ বলে ওয়াইড থেকেই খুলে জিম্বাবুয়ের রানের খাতা। এরপর আগের ম্যাচে ফিফটি করা মেধেভেরে বল পাঠান বাউন্ডারির বাইরে। 

তবে শেষ বলে আর রক্ষা হয়নি। আউটসাইডের বল খেলতে গিয়ে স্ট্রেইটে দাঁড়িয়ে থাকা মাহেদীর হাতে ধরা পড়ে। বিপদজনক হয়ে উঠার আগেই ফিরে যান মেধেভেরে। 

দুই ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৬ রান। শেখ মাহেদীর করা ওভারটি থেকে কোনো রান তুলতে পারেনি চাপে পড়া রোডেশিয়ান ব্যাটসম্যানরা।