Learning English

1. Play hooky

বিদ্যালয়, কাজ বা অন্য কোনো দায়িত্ব থেকে ন্যায্য অজুহাত ছাড়াই বিরত থাকা

Examples

 

a. My friends are playing hooky today so that they can be first in line to buy tickets for the concert tonight.

আমার বন্ধুরা আজ বিদ্যালয়ে অনুপস্থিত থাকছে যেন তারা আজ রাতের কনসার্টের টিকিটের লাইনের প্রথম দিকে থাকতে পারে।

b. He’d played hooky again and ridden the train out to Brooklyn.

সে আবার দায়িত্ব থেকে সটকে পড়বে এবং ব্রুকলিনের উদ্দেশে ট্রেনে চড়ে বসবে।

c. Youngsters who play hooky are usually bored with some courses

তরুণরা যারা সাধারণ ক্লাস কামাই করে তারা সাধারণত কিছু বিষয়ে একঘেয়েমিতে ভোগে।

2.  Brownie points

ইতিবাচক ও প্রশংসাযোগ্য কাজের জন্য অন্যের প্রশংসামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করা

 

Examples

 

a. I’m going to earn plenty of brownie points for taking care of all these chores without being asked.

বলার আগেই এই কাজগুলো করে আমি আমার প্রতি সবার প্রশংসামূলক দৃষ্টিভঙ্গি অর্জন করতে যাচ্ছি।

b. By cleaning up the sidewalks, Mark earned brownie points in the eyes of the whole neighbourhood.

হাঁটার রাস্তাগুলো পরিষ্কার করার মাধ্যমে মার্ক প্রতিবেশী সবার প্রশংসা অর্জন করেছে।

c. Sergeant Green works too hard, maybe he is always trying to win some brownie points from his senior officers.

সার্জেন্ট গ্রিন কঠোর পরিশ্রম করে, হয়তো সে সব সময় ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি অর্জনের চেষ্টা করে।

3. Cold turkey

মুহূর্তের সিদ্ধান্তে ধূমপান বা মদ্যপানের অভ্যাস সম্পূর্ণভাবে ত্যাগ করা

Examples

 

a. I’m going to quit smoking, cold turkey. It’s faster than stopping gradually and I’ll get healthy quicker.

আমি একেবারেই ধূমপান সম্পূর্ণরূপে ত্যাগ করতে যাচ্ছি। এটা ধীরে ধীরে ত্যাগের থেকে দ্রুততর এবং আমি দ্রুত সুস্থ হয়ে উঠব।

b. To be truthful, I’m not really sure I’ve gone cold turkey yet..

সত্যি বলতে কি, আমি ঠিক জানি না। আমি আগে কখনো হঠাৎ করেই সম্পূর্ণরূপে ধূমপান ছাড়িনি। 

c. Many heavy drinkers fail to quit cold turkey but do much better when they taper gradually, or even learn to moderate their drinking. 

অনেক মদ্যপানে আসক্ত ব্যক্তিই হঠাৎ করে সম্পূর্ণ পান করা ছেড়ে ভালো ফল পায়নি কিন্তু ধীরে ধীরে ত্যাগ করে বা পানের অভ্যাস পরিবর্তন করে তারা অপেক্ষাকৃত ভালো ফল পেয়েছে।

খবধৎহরহম ঊহমষরংয

১. চষধু যড়ড়শু