নরসিংদী ছাত্রলীগের সভাপতি রিমন সম্পাদক শাওন

নরসিংদী জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহসানুল ইসলাম রিমনকে সভাপতি ও শাহজালাল আহমেদ শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত রবিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য পাঁচ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। আহসানুল ইসলাম রিমন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শাহজালাল আহমেদ শাওন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শিব্বির আহমেদ শিবলী, সরোয়ার হোসেন ফয়সাল ও যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ জোবায়ের। এছাড়া জাহেদুল ইসলাম ভূঁইয়া পনিককে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও শোয়েব রায়হানকে সদস্য করা হয়েছে।