ইউনিভার্সেল মেডিকেল কলেজে নবীনবরণ হয়েছে গতকাল সোমবার। সকালে ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালের অডিটরিয়ামে এমবিবিএস প্রথম বর্ষের (অষ্টম ব্যাচে) শিক্ষার্থীদের নবীনবরণ হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পালের সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি