রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১০৭ পিস ইয়াবা, ৭৪ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ৯২০ গ্রাম গাঁজা ও ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১ আগস্ট ২০২২) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (২ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।