Learning English

কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও সঠিক ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।

1. Feel the pinch

অর্থনৈতিকভাবে তেমন সফল না হওয়া, অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা অনুভব করা

Examples

a. When my father lost his job and we had to live on my mother’s earnings, we really started to feel the pinch.

যখন আমার বাবা তার চাকরি হারান এবং আমাদের মায়ের আয়ের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতে হচ্ছিল, তখন আমরা অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা অনুভব করেছিলাম।

b. Everyone is going to feel the pinch in this new financial year.

এই নতুন অর্থবছরে সবাই অর্থনৈতিক খারাপ অবস্থার আঁচ অনুভব করবে।

c. Local stores and businesses are beginning to feel the pinch.

স্থানীয় দোকান ও ব্যবসাগুলো অর্থনৈতিক খারাপ অবস্থা অনুভব করতে শুরু করেছে।

2. Twenty-three skidoo

কাউকে স্থান ত্যাগ করতে বলার জন্য বক্তা এই বাগধারা ব্যবহার করে থাকে।

Examples

a. I’m tired of your noise! Twenty-three Skidoo!

আমি তোমার শব্দে ক্লান্ত! এই স্থান ছেড়ে যাও!

b. The police threatened to imprison everyone in the crowd that did not twenty-three skidoo from the park.

যারা পার্ক ত্যাগ করেনি তাদের সবাইকে পুলিশটি জেলে ভরার হুমকি দিয়েছিল।

c. After hitting the motorcycle, the car driver stopped and he twenty-three skidoo toward the woods.

মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর গাড়িচালক থেমে বনের ভেতর পালিয়ে গিয়েছিল।