প্রত্নতত্ত্ব অধিদপ্তর
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
পদ ও যোগ্যতা : গ্রন্থাগারিক/গ্রন্থাগারিক কাম কাস্টোডিয়ান ১ জন। বেতন স্কেল : ১১০০০-২৭৩০০ টাকা (গ্রেড-১৩তম)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী, গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে গ্রন্থাগার বিজ্ঞানে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
উচ্চমান সহকারী ৩ জন। বেতন স্কেল : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪তম)। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলা ২৫ শব্দ থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। গাজীপুর, মানিকগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, জামালপুর, শেরপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, বগুড়া, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, ঝালকাঠি, মাগুরা, পিরোজপুর ও বরগুনার প্রার্থীদের আবেদন করার দরকার নেই। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা আবেদন করতে পারবেন। http://www.doa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১২ আগস্ট ২০২২ রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত জানা যাবে প্রকাশিত বিজ্ঞাপন এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.archaeology.gov.bd থেকে।
সূত্র : ইত্তেফাক, ২৭ জুলাই ২০২২, পৃষ্ঠা ৭
গণযোগাযোগ অধিদপ্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ভবন
পদ ও যোগ্যতা : ফ্লুট প্লেয়ার ২ জন। বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, গান বা সুরের তাল-লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তবকর্ম অভিজ্ঞতা। অফিস সহায়ক ১১৩ জন। বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-১৮)। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী। পরিচ্ছন্নতাকর্মী ৩ জন। বেতন স্কেল : ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠাম দেহের অধিকারী। রাঙ্গামাটি ও মাগুরা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ জুলাই ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর পর্যন্ত। http://mcd.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ ১ আগস্ট ২০২২ সকাল ১০টা এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ আগস্ট ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে প্রকাশিত বিজ্ঞাপন এবং অধিদপ্তরের www.masscommunication.gov.bd ওয়েবসাইটে।
সূত্র : ইত্তেফাক, ২৮ জুলাই ২০২২, পৃষ্ঠা ৭