নাইকো দুর্নীতি মামলা

খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ সেপ্টেন্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে ২৯ সেপ্টেন্বর দিন ধার্য করেছে আদালত। সময়ের আবেদন করায় গতকাল মঙ্গলবার শুনানি পিছিয়ে এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান।

গতকাল খালেদা জিয়ার পক্ষে এই মামলায় অব্যাহতির আবেদনের শুনানির দিনও ধার্য ছিল। তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার আদালতকে জানান, খালেদা জিয়া অসুস্থ, তাই আদালতে আসতে পারেননি। এ ছাড়া খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করবেন। কিন্তু তিনিও অসুস্থ থাকায় শুনানির জন্য সময়ের প্রার্থনা করেন তিনি। আদালত সময় মঞ্জুর করে শুনানির পরবর্তী দিন ধার্য করে।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, জ¦ালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম।