চীনের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল বুধবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য ছুরি হামলায় নিহত ও আহতদের বয়স প্রকাশ করা হয়নি।
ছুরি হামলা ও হতাহতের বিষয়টি জানিয়েছে এএফপি। এছাড়াও কিন্ডারগার্টেনে ছুরি হামলায় হতাহতের ঘটনা নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে চীনের পুলিশ।
চীনের সামাজিক মাধ্যমে ওয়েইবোতে প্রকাশিত বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিয়ানসি প্রদেশের আনফু কাউন্টিতে ‘ক্যাপ এবং মুখোশ পরা’ একজন হামলাকারী কিন্ডারগার্টেনে প্রবেশ করে। এরপরই সেখানে হামলায় হতাহতের ওই ঘটনা ঘটে।