কোনো ভাষার বাগধারা সে ভাষাভাষী মানুষের জীবনযাপন ও সংস্কৃতি থেকে উঠে আসে। তাই বাগধারার সব শব্দের অর্থ জানা থাকলেও ভিন্ন ভাষাভাষীর পক্ষে বাগধারাটির মর্মার্থ বোঝা সম্ভব নাও হতে পারে। ইংরেজি ভাষা ভালোভাবে বুঝতে ও সঠিক ব্যবহার করতে ইংরেজি বাগধারা সম্পর্কে জানা প্রয়োজন। সর্বাধিক ব্যবহৃত কিছু ইংরেজি বাগধারার অর্থ ও প্রায়োগিক রূপ ধারাবাহিকভাবে আমরা জানব।
1. Wouldn’t be caught dead
অপছন্দীয় বা নিজের ভাবমূর্তির সঙ্গে যায় না এমন পরিস্থিতিতে পড়তে না চাওয়া
Examples
a. He is very conscious of his public image and wouldn’t be caught dead doing anything that might batter his image.
সে নিজের ভাবমূর্তি সম্পর্কে খুবই সচেতন এবং এমন কোনো পরিস্থিতিতে পড়তে চায় না, যা তার ভাবমূর্তিকে আঘাত করে।
b. He values his job a lot and wouldn’t be caught dead going against the company’s directive.
সে তার চাকরিকে ভীষণ গুরুত্ব দেয় এবং প্রতিষ্ঠানের নির্দেশনার বাইরে যায় এমন কোনো পরিস্থিতিতে নিজেকে ফেলতে চায় না।
c. She was very conscious of her social image and wouldn’t be caught dead doing anything that went against it.
সে তার সামাজিক ভাবমূর্তির ব্যাপারে খুবই সচেতন এবং এর বিরুদ্ধে যায় এমন পরিস্থিতিতে নিজেকে দেখতে চায় না।
2. Beside oneself
কোনো বিশেষ ঘটনায় বুদ্ধি ও অনুভূতিশূন্য পড়া, হিতাহিত জ্ঞানশূন্য হওয়া, নিজেকে হারিয়ে ফেলা
Examples
a. He had shouted down the phone at her, beside himself with anxiety.
সে (পুরুষ) হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ফোনে চিৎকার করে তাকে (স্ত্রী) থামিয়েছে।
b. I was beside myself when I found out I’d been rejected from my first-choice school.
আমি যখন দেখলাম যে আমার প্রথম পছন্দনীয় শিক্ষালয় থেকে প্রত্যাখ্যাত হয়েছি, তখন আমি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম।
c. I was beside myself with joy.
আমি খুশিতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম।