টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টস ভাগ্য যেন বদলাতেই চাইছে না। টি-টোয়েন্টি সিরিজের কোনো ম্যাচেই টস জেতেনি টাইগাররা। সংস্করণ বদলে এবার ওয়ানডে সিরিজ শুরু হয়েছে। পরিবর্তন হয়েছে অধিনায়কেরও। তবুও টস ভাগ্য অপরিবর্তিতই থেকে গেছে। একদিনের আন্তর্জাতিক সিরিজে জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিং নামছেন তামিমরা।

প্রথম ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তকে বাইরে রেখে একাদশ গঠন করা হয়েছে। তাঁর জায়গায় ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা আনামুল হক বিজয় ফিরলেন দলে। ২০১৯ সালের পর বাংলাদেশ ওয়ানডে দলে সুযোগ পেলেন এনামুল। চোট পাওয়া নুরুল হাসানের জায়গায় ফিরেছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, আনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম , মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

এছাড়া নতুন অধিনায়ক রেজিস চাকাভার নেতৃত্বে খেলতে নামছে জিম্বাবুয়ে। একইসঙ্গে অভিষেক হতে যাচ্ছে ভিক্টর নিয়াউচির।

একাদশ

রায়ান বার্ল, রেজিস চাকাভা (অধিনায়ক, উইকেটকিপার), লুক জঙ্গুয়ে, তাকুদজোয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টারিসাই মুসাকান্দা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা।