মাইলফলক ছুঁয়ে গিয়ে ফিরলেন তামিম

অর্ধশতকের দেখা পেলেন। ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলকও ছোঁয়া হলো। এসব মাইলফলক ছোঁয়া শেষেই  ফিরে গেলেন তামিম ইকবাল। তাকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম ব্রেক থ্রো এনে দিলেন সিকান্দার রাজা।

রাজার ওপর চড়াও হতে গিয়ে শর্ট লেংথের বলে তুলে মেরেছিলেন তামিম। তবে টপ-এজড হয়েছেন বাংলাদেশ অধিনায়ক ধরা পড়েছেন ইনোসেন্ট কাইয়ার হাতে।

৮৮ বলে ৬২ রান করে ফিরেছেন তামিম, বাংলাদেশ প্রথম উইকেট হারিয়েছে ১১৯ রানে। ২৮ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ১৩০ রান। লিটন ৪৯ ও বিজয় ৮ রানে অপরাজিত আছেন।