ভাঙারির দোকানে বিস্ফোরণ, দগ্ধ ৬

রাজধানীর তুরাগের রাজাবাড়ী পুকুর পাড় এলাকায় ভাঙারির গোডাউনে কেমিকেল বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন।

শনিবার (০৬ আগস্ট) বেলা ১১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

তিনি বলেন, হাত জীবাণুমুক্ত করার স্যানিটাইজার বোতল সংরক্ষণ করত গোডাউনে। সেই বোতলগুলো থেকে মুখ ও বোতল আলাদা করা হতো। সেই বোতলগুলো হাতুড়ি দিয়ে খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শট সার্কিট থেকে কেমিকেলের কার্টুনে ও ব্যাটারিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধদের পার্শ্ববর্তী (ইস্ট ওয়েস্ট) শীপ ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দগ্ধ ছয় জনের মধ্যে কারখানার মালিক গাজী মাজহারুল ইসলামও রয়েছেন। দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।