অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (এডাস্ট) উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) সকালে অনুষ্ঠিত হয়। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

গৃহীত সিদ্ধান্তগুলো হলো- একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, শিক্ষক-কর্মকর্তার নিয়োগ ও পদোন্নতি অনুমোদন, ৩য় কনভোকেশন সফলভাবে অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। 

সিন্ডিকেট সভার সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত সিকদার, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, ট্রেজারার এ.কে.এম. দেলোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশরাফ আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার।