দ্বাদশ অধ্যায় : সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন (১৯৫৮-১৯৬৯ খ্রিস্টাব্দ)
বহুনির্বাচনী
(গত সংখ্যার পর)
১৩. জেনারেল আইয়ুব খান কাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন?
ক. ইস্কান্দার মির্জাকে
খ. ইয়াইয়াকে
গ. মওলানা ভাসানীকে
ঘ. খাজা নাজিমউদ্দীনকে
১৪. জেনারেল আইয়ুব খান কখন ক্ষমতা দখল করেন?
ক. ১৯৫৬ খ্রিস্টাব্দে খ. ১৯৫৭ খ্রিস্টাব্দে
গ. ১৯৫৮ খ্রিস্টাব্দে ঘ. ১৯৫৯ খ্রিস্টাব্দে
১৫. ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কে?
ক. নুরুল আমীন খ. জে. আইয়ুব খান
গ. জেনারেল ইয়াইয়া ঘ. স্পিকার শাহেদ আলী
১৬. শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন কেন?
i. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য
ii. বৈষম্যের হাত থেকে মুক্তির জন্য
iii. পূর্ব পাকিস্তানের নিরাপত্তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. র ও ররর ঘ. i, iiও iii
১৭. ঢাকার কোন স্থানের জনসভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
ক. মুক্তাঙ্গনে খ. পল্টন মাঠে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ. রেসকোর্স ময়দানে
১৮. কার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন যাত্রা শুরু হয়?
ক. শেরে বাংলার
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
গ. ইস্কান্দার মির্জার
ঘ. মওলানা ভাসানীর
১৯. কাশ্মীরকে নিয়ে দ্বিতীয়বারের মতো ভারত-পাকিস্তানের যুদ্ধ বাধে কখন?
ক. ১৯৬৫ খ্রিস্টাব্দে খ. ১৯৬৬ খ্রিস্টাব্দে
গ. ১৯৬৭ খ্রিস্টাব্দে ঘ. ১৯৬৮ খ্রিস্টাব্দে
২০. পাকিস্তান রাষ্ট্রের সব পরিকল্পনা হতো কোথায়?
ক. পূর্ব পাকিস্তানে খ. পশ্চিম পাকিস্তানে
গ. সেনানিবাসে ঘ. চীনে
২১. ছয় দফাকে আখ্যায়িত করা হয় যেভাবে
ক. আমাদের বাঁচার দাবি খ. আমাদের ন্যায্য দাবি
গ. আমাদের শেষ দাবি ঘ. আমাদের মৌলিক দাবি
২২. ছাত্রদের ওপর কঠোর দমননীতি চালান
i. আইয়ুব খান ii. ইয়াইয়া খান iii. মোনায়েম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. র ও ররর ঘ. i, iiও iii
২৩. বাঙালির মুক্তির সনদ বলে কোনটিকে চিহ্নিত করা যায়?
ক. এগারো দফা খ. ছয় দফা
গ. ভাষা আন্দোলন ঘ. ৭০-এর নির্বাচন
২৪. আগরতলা ষড়যন্ত্র মামলায় কজনকে আসামি করা হয়?
ক. ৩২ জন খ. ৩৩ জন
গ. ৩৪ জন ঘ. ৩৫ জন
২৫. সার্জেন্ট জহিরুল হককে কীভাবে হত্যা করা হয়?
ক. গলা কেটে খ. ফাঁসি দিয়ে
গ. গুলি করে ঘ. গোপনে
২৬. আইয়ুব খান পরিস্থিতি ঠা-া করতে কোথায় গোলটেবিল বৈঠক আহ্বান করেন?
ক. রাওয়াল পিন্ডিতে খ. লাহোরে
গ. পাঞ্জাবে ঘ. ঢাকায়
২৭. ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে?
ক. আতাহার আলী
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ইস্কান্দার মির্জা
ঘ. মওলানা ভাসানী
উত্তর
১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. ক, ২০. খ, ২১. ক, ২২. গ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. গ, ২৬. ক, ২৭. খ