গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় দুই মাস পর সর্বনিম্ন ২২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল ৫৩ দিন বা ৭ সপ্তাহ ৪ দিন আগে গত ১৪ জুন ১৬২ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হলো ২০ লাখ ৭ হাজার ১১৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিন ধরে দৈনিক ২ জন করে মারা গেছেন। এ নিয়ে গতকাল পর্যন্ত করোনায় মোট মারা গেলেন ২৯ হাজার ৩০৪ জন।
একইভাবে তিন দিন ধরে পরীক্ষা অনুপাতে করোনা রোগী শনাক্তের হার ৫ শতাংশের ঘরেই রয়েছে। গতকাল শনাক্ত হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। এর আগের দিন এই হার কিছুটা কম ৫ দশমিক শূন্য ৬ শতাংশ ছিল।